• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

বীরগঞ্জে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি / ৫৫ Time View
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, এতিম ও অসহায় শিশুদের কল্যাণে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতিমখানাগুলোর শিক্ষার্থী যেন সুষ্ঠু পরিবেশে শিক্ষা ও মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে, সে জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, সরকারি অনুদান যথাযথভাবে ব্যবহার করে এতিম শিশুদের শিক্ষা, খাদ্য, স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বমন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল হাসান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এতিমখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে উপজেলার ৩০টি বেসরকারি এতিমখানার প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন অতিথিরা। সংশ্লিষ্টরা জানান, এ অনুদান এতিমখানাগুলোর পরিচালনা কার্যক্রম আরও গতিশীল করতে এবং এতিম শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/