• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

আধুনিক বাজার অবকাঠামোর উদ্বোধন, বীরগঞ্জে ব্যবসায়ীদের নতুন সম্ভাবনা

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি: / ৭৭ Time View
প্রকাশকাল : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার উদ্যোগে নবনির্মিত পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন এবং উপকারভোগীদের মাঝে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে বীরগঞ্জ পৌর দৈনিক বাজার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোকানঘরের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌরসভার সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক দীপংকর বর্মন।

বক্তারা বলেন, পৌর এলাকার ব্যবসায়ীদের জন্য আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে এসব দোকানঘর নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে ব্যবসায়ীদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে দোকানঘরের বরাদ্দপত্র তুলে দেন এবং নবনির্মিত দোকানঘর পরিদর্শন করেন।

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/