• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

ক্রাইসিস মুহূর্তে সবসময় বাজে পারফর্ম করে বিএনপি: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক / ১৪৭ Time View
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

‘ক্রাইসিস মুহূর্তে সবসময় বাজে পারফর্ম করে বিএনপি’-এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, শুধু রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নেই নয়, প্রশাসন পরিচালনার ক্ষেত্রেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপি কুমিল্লা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশের সংকটকালীন সময়ে বিএনপি কখনোই ভালোভাবে পরিস্থিতি সামাল দিতে পারেনি। বিদ্যুতের দাম বাড়বে না বলে প্রতিশ্রুতি দিলেও অল্প সময়ের মধ্যেই তা বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সব ধরনের পণ্যের দাম বেড়ে যায়। একই সঙ্গে গ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা জনগণের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের আয় না বাড়লেও খরচ ক্রমাগত বেড়ে চলেছে। এটি একটি বড় সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি করেছে।

আসিফ মাহমুদ সরকারের সমালোচনা করে বলেন, বিএনপি প্রশাসন পরিচালনা ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়ে ইতিমধ্যেই অজনপ্রিয় হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে নানা সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পরিবর্তন আসেনি। বরং ধর্ষণ, চুরি, ছিনতাই ও মব সহিংসতার মতো ঘটনা বেড়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় বিভিন্ন দল থেকে আসা শতাধিক নেতা-কর্মী এনসিপিতে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/