চলনবিলের অন্যতম দর্শনীয় স্থান বিলসা পয়েন্টে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। পর্যটন এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনা, পরিবেশ রক্ষা এবং সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে বিলসা পয়েন্ট এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা।
স্থানীয়দের মতে, চলনবিলের অন্যতম আকর্ষণ বিলসা পয়েন্টে অপরিকল্পিতভাবে দোকানপাট ও স্থাপনা গড়ে ওঠায় এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছিল। উচ্ছেদ অভিযানের ফলে পর্যটকদের জন্য আরও পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে অনেক স্থানীয় বাসিন্দা বিলসা পয়েন্টের আশপাশে থাকা বড় বড় খড়-বিচালির পালাও অপসারণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এসব সরিয়ে ফেললে চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য আরও ফুটে উঠবে এবং পর্যটন সম্ভাবনা বৃদ্ধি পাবে।
প্রশাসন জানিয়েছে, পর্যটন এলাকার সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
https://slotbet.online/