• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি: / ৭৯ Time View
প্রকাশকাল : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক মাহাবুর রহমান আংগুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম।

এ সময় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুভাষ দাস, পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের অন্যতম সদস্য আক্কাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব ও দৈনিক এদিন পত্রিকার স্টাফ রিপোর্টার শাহাদৎ হোসেন শাহ, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯-৩৬)-এর সদস্য প্রবীণ সাংবাদিক দয়ারাম রায়, কাহারোল প্রেসক্লাবের সদস্য সুকুমার রায়, সাংবাদিক রশিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রনজিৎ সরকার, বিকাশ ঘোষ, পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম লালু, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এবং বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সদস্য উত্তম শর্মা, আব্দুল জলিল, মামুনুর রশীদ শাহিন ও জাহিদ হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাতে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিতদের উপস্থিতিতে কেক কেটে প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/