• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

রাজারহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি / ৪৭ Time View
প্রকাশকাল : শনিবার, ৪ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার অদিতা সুধী কানন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা থেকে রাজারহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে রাজারহাট থেকে রংপুরগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তাদের চিকিৎসা চলছে।

এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ এবং নিহত-আহতদের বিস্তারিত পরিচয় জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/