• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :

বীরগঞ্জের বোয়ালমারীতে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি: / ৮৪ Time View
প্রকাশকাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বোয়ালমারীতে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে বোয়ালমারী যুব সমাজের আয়োজনে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।

আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং এলাকার তরুণদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/