• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক / ৩৯ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে চলমান অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘর এবং দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। কিন্তু জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িঘর বা কার্যালয়ে হামলার ঘটনা ঘটছে না। এ নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াতের বিষয়ে কোনো বক্তব্য না থাকার কারণ নিয়েও প্রশ্ন উঠছে। তবে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের কোনো সমঝোতা হয়েছে বলে তারা দাবি করছেন না। বরং রাজপথে এর প্রমাণ দেখতে চান।

তিনি বলেন, জামায়াত ও এনসিপি কোনো শর্ত ছাড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামবে বলে আশা করেন। অস্থিরতার সুযোগ নিয়ে দেশে আরেকটি ১/১১ হলে সরকারি দল কিংবা বিরোধী দল—কেউই রক্ষা পাবে না। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে এবং সমন্বয়ক হাসিবকে রামদা দিয়ে কোপানোর চেষ্টা করেছে।

বিরোধী দল কিংবা সরকারি দল—কেউই আওয়ামী লীগের হাতে নিরাপদ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, বিষয়টি শীর্ষ নেতাদের বুঝতে হবে এবং বসে সিদ্ধান্ত নিতে হবে। জামায়াত ও এনসিপিকে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি আশ্বস্ত করেন, এ কারণে তাদের কেউ জেল-জুলুমের শিকার হবেন না।

রাশেদ খাঁন বলেন, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা তাদের ভাই। অতীতেও তা রা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন। প্রয়োজনে আবারও আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নেমে দলটিকে প্রতিহত করতে হবে এবং দাঁতভাঙা জবাব দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/