• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক / ৩৫ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে ‘তুলে’ নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সঙ্গে থাকা তার গাড়িচালক হাসান ও বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনকে মারধর করে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তারা একটি প্রাইভেটকারে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। বাধা অতিক্রম করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী তাদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়িতে ভাঙচুর চালিয়ে তাঁদের কাছে থাকা টাকা, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

তিনি অভিযোগ করেন, মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশির পর তাদের মারধর করা হয়। একপর্যায়ে তাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা। ফরাজির মুঠোফোনে প্রধানমন্ত্রী ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাকে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে তাকে জোর করে তুলে নিয়ে যায়।

ময়েন আরও বলেন, হামলার পর তারা কোনো রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান। বর্তমানে তারা মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি দলীয়ভাবে অপহৃত নেতার সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার বিষয়টি তাকে জানিয়েছেন শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন। তাকে উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা চালানো হচ্ছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার বিষয়টি তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/