• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

৬ শিশুর পরিবারপ্রতি ৮০ লাখ টাকা দেবে আদ্-দ্বীন: শিশির মনির

অনলাইন ডেস্ক / ৩৭১ Time View
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ নির্ধারণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারগুলো। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালটির আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, উভয় পক্ষের আলোচনার ভিত্তিতেই এই আর্থিক ক্ষতিপূরণ চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আগে ঘোষণা করা অতিরিক্ত সুবিধাগুলোও বহাল থাকবে। এর মধ্যে আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা এবং পরিবারের একজন সদস্যকে চাকরির সুযোগ দেওয়ার প্রস্তাবও রয়েছে।

এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে এসব সুবিধার ঘোষণা দেয়। তবে নবজাতকদের মৃত্যুর ঘটনায় কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিয়ে আলাদা তদন্ত ও পর্যালোচনা চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/