• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

গ্যাস-বিদ্যুৎ দাও, নইলে গদি ছাড়তে হবে : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক / ১০৬ Time View
প্রকাশকাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, দেশের তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হবে। জনগণের দুর্ভোগ নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।

ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম অভিমুখী লংমার্চ সফল হবে। দেশের তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট দ্রুত সমাধান করতে হবে। একই সঙ্গে জনগণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তা না হলে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।

তিনি আরও বলেন, গণভোটে দেওয়া জনগণের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি।

দলীয়করণ বন্ধসহ এসব দাবি বাস্তবায়নে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/