• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

অভিনেতা ও সংগীতশিল্পী মুকুল জামিলের প্রয়াণ

অনলাইন ডেস্ক / ১৬২ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

অভিনেতা ও সংগীতশিল্পী মুকুল জামিল আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মুকুল জামিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ। এক শোকবার্তায় সংগঠনটি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়। পাশাপাশি নাট্যাঙ্গন ও সংগীত ভুবনের সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করছেন।

সংগীতশিল্পী মিলন আবেগঘন স্মৃতিচারণ করে জানান, পেশায় সংগীতশিল্পী হলেও তাঁর ‘সেলফি’ শিরোনামের একটি গানের ভিডিওতে অভিনয়ের মাধ্যমে মুকুল জামিলের অভিনয় যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে তাঁরা বেশ কয়েকটি কাজ একসঙ্গে করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি অনুরাগ ছিল মুকুল জামিলের। বোনের অনুপ্রেরণাতেই সংগীতে তাঁর পথচলা শুরু হয়। দীর্ঘ ক্যারিয়ারে ৩০টির বেশি মিশ্র অ্যালবামে কাজ করার পাশাপাশি ‘আমি তো এমনই’ নামে একটি একক অ্যালবাম প্রকাশ করেন তিনি। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালোবাসার মানে’, ‘ফাগুনের হাওয়া’ এবং ‘চায়ের চুমুকে’।

সংগীতের গণ্ডি পেরিয়ে রুপালি পর্দাতেও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। ‘ওয়েডিং বেলস’ (২০১৯), ‘আমানুষ’ (২০২২) ও ‘ছাত্রী বউ’ (২০২৪) চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। এছাড়া বিভিন্ন নাটকেও তাঁর উপস্থিতি ছিল প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/