• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

ডিসেম্বর থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর, পাবেন জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক / ৪৩ Time View
প্রকাশকাল : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আগামী ১ ডিসেম্বর থেকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর হবে। জানুয়ারিতে তারা এই ন্যূনতম বেতন পাবেন। যাদের বেতন নূন্যতম বেতন থেকে কম তাদেরকে অতিরিক্ত টাকা দিয়ে সেটা পূরণ করা হবে। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নতুন গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসেম্বরে ন্যূনতম বেতন নির্ধারণ করা হবে। সেটা ১ ডিসেম্বর থেকেই কার্যকর ধরা হবে। জানুয়ারিতে পোশাক শ্রমিকরা এই বেতন কাঠামোর আওতায় আসবেন। যদি কারো বেতন ন্যূনতম বেতনের থেকে কম হয়, তবে তিনি বর্ধিত টাকা পাবেন।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার সাংবাদিকদের বলেন, ‘আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে। আর জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিক উভয় পক্ষ একমত হয়েছেন।’

এ সময় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান বাবুল আখতার। তিনি বলেন, ‘শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার কাজ করছে।’

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘আগের মতো এবার আর কালক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরির সুপারিশ করা হবে।’

অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি জানান, ডিসেম্বরের মধ্যেই বাড়তি বেতন কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো ধরনের দ্বিধা নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/