• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক / ৫৪ Time View
প্রকাশকাল : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। কোথাও দায়িত্ব পালনের সময় মারধর, কোথাও আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ আক্রমণ, আবার কোথাও পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে। রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ধারাবাহিক এসব হামলায় পুলিশ সদস্যদের নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ৩৭০ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কখনো আন্দোলন চলাকালে, কখনো আসামি গ্রেপ্তারের অভিযানে, আবার কখনো নিয়মিত টহলের সময় দুর্বৃত্তদের আক্রমণের মুখে পড়ছেন পুলিশ সদস্যরা। এসব হামলায় প্রাণহানির পাশাপাশি অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছেন কিংবা গুরুতর আহত হচ্ছেন। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। সম্ভাব্য ঝুঁকি এড়ানো ও নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচল না করার নির্দেশনাও দেওয়া হয়েছে পুলিশ সদস্যদের।

তবে পুলিশ সদরদপ্তরের দাবি, অপরাধীরা পুলিশকে দুর্বল করার চেষ্টা করলেও তাতে সফল হবে না। এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, পুলিশের মনোবল একদম মজবুত আছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করে এটি দমানো যাবে না। আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি।

অপরাধ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের সুযোগ নিয়ে অপরাধীরা এ ধরনের সহিংস কর্মকাণ্ড বাড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যেও ন্যূনতম ঐকমত্য থাকা প্রয়োজন।

অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় ও সদস্যদের লক্ষ্য করে হামলার পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য বা দূরত্ব থাকলেও সমাজ ও দেশের নিরাপত্তার স্বার্থে তাদের ন্যূনতম ঐক্য বজায় রাখা জরুরি। রাজনৈতিকভাবে এসব সহিংসতা মোকাবিলার উদ্যোগ নেওয়া গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এ ছাড়া অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি চেকপোস্ট ও টহল দলের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/