• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষ-গুলিবর্ষণ, নিহত বেড়ে ২ গোপালগঞ্জে ডিসি অফিস মোড়ে উত্তেজনা, বিশৃঙ্খলা ঠেকাল বিজিবি ভোজ্য তেলের দামে উল্টো চিত্র ইউজিসিতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ৭ দফা স্মারকলিপি, দাবি না মানলে বৃহত্তর আন্দোলন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া ইউপি নির্বাচন সম্ভব নয়: সিইসি মহাকাশে ভাসবে মাস্কের ১০ লাখ ডেটা স্যাটেলাইট বিশ্বের ১৩ অঞ্চলে তীব্র খাদ্য সংকটের শঙ্কা শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ পোশাক শিল্প ধ্বংসের নেপথ্যে কারা

ভোজ্য তেলের দামে উল্টো চিত্র

অনলাইন ডেস্ক / ২৬ Time View
প্রকাশকাল : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে সয়াবিন তেলের দাম কমলেও উল্টো চিত্র দেশের বাজারে। গত দুই মাসে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি হয়েছিল গত ৬ অক্টোবর। ওইদিন প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয়েছিল ১ দশমিক ৫৪ ডলারে। এরপর আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে কমেছে দাম। টানা দাম কমে সর্বশেষ ২৫ নভেম্বর প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয়েছে ১ দশমিক ২৮ ডলারে। এ হিসাবে দুই মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে কেজিতে দাম কমেছে প্রায় ২৬ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩২ টাকা (প্রতি ডলার ১২৫ টাকা হিসেবে)। তবে এই সময়ে দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমেনি, উল্টো সর্বশেষ গত ২৬ নভেম্বর কেজিতে ৩ টাকা দাম বাড়িয়েছে সরকার। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, দেশে সয়াবিন এবং পাম অয়েল মিলে ভোজ্য তেলের চাহিদা ২৩ থেকে ২৪ লাখ টন। যার প্রায় ৯০ শতাংশই আমদানি নির্ভর। আমদানি নির্ভর হওয়ায় বিশ্ববাজারে যখন তেলের দাম বেড়ে যায়, তখন দেশের বাজারেও বাড়ে এসব তেলের দাম। আবার যখন আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারেও দাম কমার কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব দেশের বাজারে পড়ে না। মাঝেমধ্যে দাম কমলেও আন্তর্জাতিক বাজারে যেই হারে কমে, দেশের বাজারে সেই হারে কমে না।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েব পোর্টাল ‘বিজনেস ইনসাইডার’র তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে সবচেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি হয়েছিল চলতি বছরের জুন মাসে। ওই মাসের ৩ জুন আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয়েছিল ১ দশমিক ৭৪ ডলারে। এরপর কখনও দাম বাড়ে, আবার কখনও কমে। গত ৬ অক্টোবর বিশ্ববাজারে প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয়েছিল ১ দশমিক ৫৪ ডলারে। এরপর ২৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববাজারে ধারাবাহিকভাবে দাম কমেছে। এই সময়ের মধ্যে একবারের জন্য ১ দশমিক ৫৪ ডলার হয়নি। সর্বশেষ ২৫ নভেম্বর বিশ্ববাজারে প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয়েছে ১ দশমিক ২৮ ডলারে।

গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে আমদানি করা সয়াবিন তেলের মূল্য বিশ্লেষণ করেও দেখা গেছে একই চিত্র। এই ১০ মাসে আমদানি করা সয়াবিন তেলের দাম প্রতি কেজি ১ দশমিক ২৩ ডলারের বেশি ছিল না।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২ অক্টোবর পর্যন্ত গত ৯ মাসে দেশে ১৬ কোটি ৩ লাখ ৫৪ হাজার কেজি ক্রুড সয়াবিন তেল আমদানি হয়। আমদানিকারক ঘোষিত প্রতি কেজির আমদানি মূল্য ছিল ১ দশমিক ১৬ ডলার থেকে সর্বোচ্চ ১ দশমিক ২৩ ডলার। আর গড় মূল্য ছিল ১ দশমিক ১৮ ডলার।

দেশে গত দুই মাসে দাম একবারের জন্য কমেনি। উল্টো সর্বশেষ ২৬ নভেম্বর লিটারে ৩ টাকা দাম বাড়িয়েছে সরকার। শুধু গত দুই মাস নয়, চলতি বছর দেশের বাজারে দাম কমার পরিবর্তে তিন দফায় ১২ টাকা বেড়েছে। চলতি বছরের শুরুতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। এর পর ২৯ এপ্রিল চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং ২ সেপ্টেম্বর পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়।

আন্তর্জাতিক বাজারে যখন দাম কমছে, তখন দেশের বাজারে দাম বাড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়লেই ব্যবসায়ীরা দেশের বাজারে দাম বাড়িয়ে দেন। কিন্তু বিশ্ববাজারে ধারাবাহিকভাবে দাম কমার পরও সরকার কেন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলÑ এটা আমাদের বুঝে আসে না। তিনি আরও বলেন, নিত্যপণ্যের অসহনীয় দাম বৃদ্ধি নিয়ে যেখানে সীমিত আয়ের মানুষের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে, সে সময়ে সয়াবিন তেলের দাম বাড়ানো কিছুতেই কাম্য না। এতে জনবিক্ষোভ দানা বাঁধতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/