অভিনয় জগতের পাশাপাশি অনেক তারকাই চাকরি কিংবা ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায়ী হিসেবেও নতুন পরিচয়ে দেখা যাবে তাকে।
রাজধানীর বনানীতে চালু হতে যাচ্ছে তানজিন তিশার নতুন রেস্তোরাঁ ‘ও রিয়েল’। আগামী ৬ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে প্রতিষ্ঠানটি।
রেস্তোরাঁটির নিজস্ব ফেসবুক পেজের পাশাপাশি তানজিন তিশাও তার ভেরিফায়েড পেজে প্রচারণা চালাচ্ছেন। সম্প্রতি রেস্তোরাঁটির অন্দরসজ্জার আলো-ছায়ায় তৈরি বেশ কিছু রিলসও শেয়ার করেছেন এই অভিনেত্রী।
রেস্তোরাঁটির পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের জন্য ভিন্নধর্মী ও আকর্ষণীয় কিছু পরিবেশনের লক্ষ্যেই এই আয়োজন।
এদিকে ব্যবসার পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা। নাটক ও ওয়েব কনটেন্টে কাজের পর এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। সাকিল ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় অভিনয় করছেন তিনি।
সিনেমাটিতে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে। দেশ-বিদেশের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
https://slotbet.online/