• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

ইয়েমেনে আরও ছয় মাস সংঘাতের আশঙ্কা সৌদি আরবের

অনলাইন ডেস্ক / ৩৩ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত আরও ছয় মাস স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছে সৌদি আরব। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছে দেশটি। সৌদি আরবের পরিকল্পনা সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সৌদি আরবের পরিকল্পনা হলো, আলোচনার টেবিলে বসার আগে ইয়েমেনের মিত্র বাহিনীকে যুদ্ধক্ষেত্রে কিছু সাফল্য এনে দেওয়া। এ লক্ষ্য অর্জনে হুতিদের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে রিয়াদ।

সম্প্রতি সংঘাত নতুন করে শুরু হওয়ার পর লোহিত সাগরের উপকূলীয় এলাকা এবং বাব আল-মানদেব প্রণালির আশপাশে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে হুতিরা। তা’ইজ শহরের আশপাশেও তাদের অগ্রগতির খবর পাওয়া গেছে।

এদিকে হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি সামরিক সহায়তা না পাওয়ায় সৌদি আরবের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

চলমান সংঘাতে হতাহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর প্রভাব পড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/