• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

জলবায়ু অর্থায়নে ২৫ সদস্যের জাতীয় কমিটি

অনলাইন ডেস্ক / ১২১ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিং কার্যক্রমকে একটি সমন্বিত ও কার্যকর জাতীয় কাঠামোর আওতায় আনতে ২৫ সদস্যের ‘ন্যাশনাল কমিটি অন ক্লাইমেট ফাইন্যান্স’ (এনসিসিএফ) গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবগঠিত এ কমিটির সভাপতি করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। আর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব থাকবেন কমিটির সদস্যসচিব।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এ কমিটি জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিটসংক্রান্ত বাংলাদেশের জাতীয় রূপকল্প, লক্ষ্য এবং কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করবে।

এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় পর্যায়ে প্রয়োজনীয় নীতিগত দিকনির্দেশনাও দেবে কমিটি।

প্যারিস চুক্তির আর্টিকেল-৬সহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে দেশের কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়ন কাঠামো প্রণয়ন, অনুমোদন এবং বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে কমিটি পরামর্শ দেবে।

এ ছাড়া দেশে কার্বন ট্রেডিং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা প্রদান এবং প্যারিস চুক্তির আর্টিকেল-৬ বাস্তবায়নে মনোনীত জাতীয় কর্তৃপক্ষের কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্বও নবগঠিত এই কমিটির ওপর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/