• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক / ২২১ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

তারেক রহমান এর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এর প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় তিস্তা নদী ও তিস্তা ব্যারেজের বর্তমান অবস্থা নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া মহাপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/