প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সরকারের চলমান কর্মকাণ্ড ও বিভিন্ন নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচ্যসূচিতে ভ্যাট আইন, খেজুর আমদানি এবং জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের বিষয়গুলো স্থান পায়।
এ ছাড়া বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা সম্পর্কে মন্ত্রিসভার সদস্যদের অবহিত করা হয়।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
সরকারি কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রিসভার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
https://slotbet.online/