• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :

মায়ের প্রতি অবহেলা: পদ হারালেন সেই যুগ্ম সচিব

অনলাইন ডেস্ক / ২২৯ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

রাজধানীর মিরপুর এলাকায় ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষ এর সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা জানানো হয়।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী আনিসুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে তার বক্তব্য নেওয়াসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, পুরো বাসাটি ছিল অত্যন্ত নোংরা ও অগোছালো। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পল্লবী থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন। বাসার পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন।

পুলিশ আরও জানায়, নুরজাহান বেগমের এক ছেলে যুগ্ম-সচিব এবং আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষক। তার মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃদ্ধা মায়ের প্রতি সন্তানদের দায়িত্ব ও অবহেলার বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ ও আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/