• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স শুনানি শুরু

অনলাইন ডেস্ক / ৬৮ Time View
প্রকাশকাল : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে।

আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট ডিভিশন  বেঞ্চে এই শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী।

এদিকে শিশু রামিসা হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা হাইকোর্টে বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গত ৭ জুন মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খন্ডিত লাশ উদ্ধার করা হয়। তার আগেই ফ্ল্যাটটির বাসিন্দা সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যায়। পরে সেই বাসা থেকে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

গত ২১ মে রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে প্রধানমন্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/