• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

র‌্যাব পরিচয়ে ডাকাতি: ২ ঘণ্টার মধ্যে ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক / ৪৬ Time View
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬

র‌্যাব সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় মাত্র দুই ঘণ্টার মধ্যে পাঁচজন ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি মাইক্রোবাস এবং ভুয়া র‌্যাব পরিচয়পত্র উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ঢাকার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়া থানার মামলা নং-১১৮ (তারিখ: ১৮ জুন ২০২৬) এর আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অভিযুক্তরা একটি টয়োটা মাইক্রোবাসে করে সাভারের আকরাইন বাজার মোড় থেকে খাগান বাজারের দিকে যাচ্ছে। পরে ডিবির একটি দল আকরাইন বাজার মোড় সংলগ্ন সাগর মেশিনারিজ ওয়ার্কশপের সামনে অবস্থান নিয়ে গাড়িটিকে থামানোর সংকেত দেয়।

গাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় ৩টি ভুয়া র‌্যাব পরিচয়পত্র, ৫টি কালো রঙের র‌্যাব ভেস্ট, ৫টি র‌্যাব ক্যাপ, একটি টয়োটা মাইক্রোবাস, ৬টি নম্বর প্লেট, একটি ওয়াকিটকি সেট, একটি পিস্তলের কভার, একটি খেলনা পিস্তল এবং ৩টি স্টিলের হ্যান্ডকাফ।

গ্রেফতারকৃতরা হলেন:

  • মো. আশরফুল ইসলাম ওরফে আপেল (৩৮)
  • মো. সুমন (৩৬)
  • মো. সারোয়ার হোসেন সাগর (৩৫)
  • মো. সুমন ওরফে ক্যাপ সুমন (৩৫)
  • মো. কাঞ্চন (৩৫)

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/