• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

৭ শ্রেণির ব্যক্তিকে হজ পালনে ধর্ম মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক / ৬৪ Time View
প্রকাশকাল : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সোমবার (২৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ নিবন্ধন চলবে। নির্ধারিত সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে সৌদি আরবের নির্ধারিত স্বাস্থ্য ও বয়সসংক্রান্ত নির্দেশনার কারণে সাত শ্রেণির ব্যক্তি এবার হজে অংশগ্রহণের সুযোগ পাবেন না।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. আবুবকর সিদ্দীকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ২০২৭ সালের হজ কার্যক্রমের রোডম্যাপ অনুসারে ২৭ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি- উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধনের জন্য সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হবে। তবে এর আগে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। যারা প্রাথমিক নিবন্ধন করবেন, তাদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমের মাধ্যমে নিজে নিবন্ধনের পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে। সরকারি ব্যবস্থাপনার অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে জমা দেওয়া যাবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নিচের ব্যক্তিরা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না-

১. ১৫ বছরের কম বয়সী শিশু।
২. হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি।
৩. স্নায়ুবিক বা গুরুতর মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি।
৪. ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি।
৫. কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগী।
৬. জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি, যেমন যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত রোগী।
৭. গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা, কারণ তারা হজের জন্য প্রয়োজনীয় ফিটনেস সনদ পাবেন না।

এ ছাড়া প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে। নিবন্ধনের জন্য ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে- এমন বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/