• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :

কমল সোনার দাম, ভরিতে কমেছে কত?

অনলাইন ডেস্ক / ৫৭ Time View
প্রকাশকাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তবে সোনার দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ২০৭ টাকা অপরিবর্তিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/