• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

এক দিনের ভ্রমণে ঘুরে আসুন মানিকগঞ্জ

নিজস্ব প্রতিবেদক / ২৯৮ Time View
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

কুয়াশার মায়াবী আড়মোড়া ভেঙে পুব আকাশে যখন শীতের সূর্য সোনা রোদ উঁকি দেয়, তখন চরাচরের রূপ বদলে যায় নিমেষে। হিমেল হাওয়ার মৃদু ঝাপটায় ফসলের মাঠ যেন সবুজাভ-হলুদ ঢেউয়ে মেতে ওঠে। দুপাশে অবারিত সরিষাখেত, মাঝখান দিয়ে এঁকেবেঁকে চলে গেছে মেঠো পথ। প্রকৃতির এ অনন্য ক্যানভাস দেখতে এখন পর্যটকের ভিড় বাড়ছে মানিকগঞ্জে। যেন কোনো নিপুণ শিল্পী পরম মমতায় মাটির বুকে ঢেলে দিয়েছেন কাঁচা হলুদের মায়া।

প্রকৃতির এক অনন্য ‘হলুদ সাম্রাজ্য’ রাজধানী ঢাকার একদম কোলঘেঁষেই কৃষিপ্রধান জেলা মানিকগঞ্জ। বর্তমানে এই জেলার প্রতিটি উপজেলা—ঘিওর, দৌলতপুর, হরিরামপুর, সাটুরিয়া, সিংগাইর কিংবা শিবালয় সেজেছে নববধূর সাজে।

ঘুরতে গিয়ে যা পাবেন

মানিকগঞ্জের সরিষাখেত আপনাকে শুধু চোখের আরাম দেবে না, এর সঙ্গে জড়িয়ে আছে আবহমান গ্রামবাংলার প্রাণের স্পন্দন। মহাসড়কের পাশে দাঁড়িয়ে আপনি যখন হলুদের মায়ায় ডুব দেবেন, তখন বাড়তি পাওনা হিসেবে তা আপনার ঝুলিতে জমা পড়বে।

গাছ থেকে নামানো টাটকা রস: শীতের ভোরে গাছি যখন গাছ থেকে হাঁড়ি নামিয়ে আনেন, সেই টাটকা খেজুর রসে চুমুক দেওয়া এক আনন্দদায়ক অনুভূতি।

নদী ও প্রকৃতির সান্নিধ্য: দুপুরে ধলেশ্বরী কিংবা কালীগঙ্গার স্বচ্ছ শীতল জলে একটু ঝাঁপাঝাঁপি অথবা নৌকায় ঘুরে বেড়ানো যাবে। এতে আপনার শরীর-মন পুরোপুরি সতেজ হবে।

কোথায় যাবেন

মানিকগঞ্জের প্রতিটি প্রান্তই এই সময়ে দেখার মতো সুন্দর। তবে বিশেষ বিশেষ কিছু জায়গা আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করতে পারে।

ঢাকা-আরিচা মহাসড়ক-সংলগ্ন: ঢাকার গাবতলী থেকে বাসে চড়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পেরিয়ে বানিয়াজুরী, মহাদেবপুর কিংবা ঘিওর এলাকায় নামলেই চোখের সামনে ভেসে উঠবে হলুদের স্বর্গ।

ঘিওরের রাথুরা চক: বানিয়াজুরী বাসস্ট্যান্ডের কাছে বিশাল এই চকে যেন রঙের মেলা বসেছে। এখানে পাওয়া যায় স্থানীয় গাভির খাঁটি দুধ-চা আর জিবে জল আনা মুখরোচক বিভিন্ন খাবার।

সিংগাইর ও ঝিটকা: হেমায়েতপুর থেকে ধল্লা হয়ে সিংগাইর, চারিগ্রাম কিংবা ঝিটকার পথে মাঠের পর মাঠ সরিষাখেত আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

সাটুরিয়া: এখানে সরিষার অবারিত সৌন্দর্যের পাশাপাশি আপনি দেখে নিতে পারেন ঐতিহাসিক বালিহাটি জমিদারবাড়ি।

নিজস্ব গাড়ি বা মাইক্রোবাস নিয়ে গেলে সুবিধা হলো, ইচ্ছেমতো যেকোনো নয়নাভিরাম স্পটে আপনি থামতে পারবেন। এ ছাড়া ঢাকার গাবতলী থেকে সরাসরি বাসে চড়ে অনায়াসে পৌঁছে যেতে পারেন মানিকগঞ্জে। এরপর বাস কিংবা সিএনজিচালিত অটোরিকশা অথবা ব্যাটারিচালিত অটোতে করে জেলার বিভিন্ন স্পটে যেতে পারবেন। সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/