• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

কবি আযাদ কালাম রচিত ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠউন্মোচন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক / ২২ Time View
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের আয়োজনে ও দিনাজপুর প্রেসক্লাব-এর সহযোগিতায় কবি আযাদ কালামের কবিতাগ্রন্থ শব্দে গৈরিক তরঙ্গ-এর পাঠউন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত ২২ তারিখে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই পাঠউন্মোচনের সভাপতিত্ব করেন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি কবি অধ্যাপক কামরুজ্জামান গোপন। প্রধান আলোচক ছিলেন কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক এমরান কবির। অনুষ্ঠানের আরো নির্ধারিত আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ, কবি অধ্যাপক মোজাম্মেল বিশ্বাস, কবি ও গবেষক চাষা হাবিব, কবি নিরঞ্জন হীরা ও কবি কমল কুজুর। আরো বক্তব্য রাখেন কবি অধ্যাপক জলিল আহমেদ, কবি ফরিদুল আজাদ মিলন, রেজাউর রহমান রেজু, গল্পকার মাহবুব আলী, আজাহারুল আজাদ জুয়েল, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, উত্তরতরঙ্গের নির্বাহী সদস্য রাজ্জাক কাঞ্চন প্রমূখ। কবি আযাদ কালামের কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিকশিল্পী মোকাররম হোসেন, মীর শিরিন, সূর্বনা মুখার্জী এবং ছড়াকার বিধান দত্ত।

প্রধান আলোচক এমরান কবির বলেন, সাম্প্রতিক কবিতার বড় একটি ব্যর্থতা হলো এর কেন্দ্রহীনতা, পারম্পর্যহীন শব্দ সমবায় ও পঙক্তির বিধ্বস্থরূপ বিন্যাস।। বিমূর্তায়ন ও বিচ্ছুরণের দিকে ধাবিত হতে গিয়ে সাম্প্রতিক কবিতা প্রায়ই কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফলে প্রকৃতপক্ষে কবিতা পড়া যাচ্ছে না। শব্দ থেকে শব্দের যোগাযোগহীনতা, পঙক্তি থেকে পঙক্তির পারম্পর্যহীনতা পাঠককেও যোগাযোগহীন করে তুলছে। এই যোগাযোগহীনতা বা সংযোগ স্থাপনের ব্যর্থতার জন্য কবিতাও এখন সবচেয়ে কম পঠিত হচ্ছে। আযাদ কালামের কবিতা পাঠ করতে গিয়ে দেখা যায় এইসব নেতিবাচক উপাদানের উপস্থিতি নেই। ফলে তার কবিতাগুলো পড়া যায়। আর যদি কোনো কবিতা পড়া যায় তাহলে বলা যেতে পারে সেই কবিতায় ‘কিছু একটা’ আছে। এই ‘কিছু একটা’ হলো কবিতার অধরা আলোর কাছে পাঠকের প্রত্যাশা। আযাদ কালামের কবিতা সেই প্রত্যাশা পূরণ করে। কেন্দ্র থেকে অনেক দূরে মফস্বলে অবস্থান করেও বৈশ্বিক কবিতার সমান্তরালে যে কবিতা চর্চা করা সম্ভব, আযাদ কালাম তা প্রমাণ করেছেন।কবি আযাদ কালাম তাঁর কবিতাগ্রন্থ নিয়ে আলোচনা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি ও শিল্পী কমল কুজুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/