• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

সেবা প্রকাশনীর সব কার্যক্রম স্থগিত

অনলাইন ডেস্ক / ১০০ Time View
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

দেশের অন্যতম জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনী তাদের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসার পর বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রকাশনীর অন্যতম অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবা প্রকাশনীর অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সম্প্রতি তাদের নজরে এসেছে।

এ পরিস্থিতিতে নিরপেক্ষ ও সুষ্ঠু অডিট কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সেবা প্রকাশনী দেশের অন্যতম জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান। লেখক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন ১৯৬৩ সালের মে মাসে ঢাকায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।

অ্যাডভেঞ্চার, থ্রিলার, গোয়েন্দা কাহিনী এবং অনুবাদ সাহিত্যের জন্য সেবা প্রকাশনী দীর্ঘদিন ধরে পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/