• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

কারিগরি বোর্ডের সিএমইউ চূড়ান্ত পরীক্ষা শুরু ২৮ জুন

অনলাইন ডেস্ক / ৪৭ Time View
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ৬ মাস মেয়াদি ‘সার্টিফিকেট ইন মেডিকেল আলট্রাসাউন্ড (সিএমইউ)’ শিক্ষাক্রমের জানুয়ারি-জুন, ২০২৬ সেশনের চূড়ান্ত পরীক্ষা আগামী ২৮ জুন শুরু হবে।

আজ বৃহস্পতিবার কারিগরি বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ জুন রোববার থেকে বোর্ড কর্তৃক নির্বাচিত পরীক্ষা কেন্দ্রগুলোতে এই চূড়ান্ত পরীক্ষা একযোগে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও কেন্দ্র তালিকা যথাসময়ে বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে (www.bteb.gov.bd) প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ডই পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্র সচিবদের প্রতি নির্দেশনায় হয়েছে, তাত্ত্বিক পরীক্ষা সমাপ্তির পর পরীক্ষার উত্তরপত্র, লিথু টপ পার্ট ও শিরোনামপত্র পরীক্ষার দিনই স্থানীয় ডাকঘরে একটি প্যাকেট করে অবশ্যই হলুদ কাপড় দিয়ে সেলাই ও সিলগালা করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (শর্ট কোর্স পরীক্ষা শাখা) বরাবর পাঠাতে হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় মালামাল ও কাগজপত্র আগামী ২৩ জুন বোর্ডের কাছ থেকে কেন্দ্রগুলোকে সংগ্রহ করতে বলা হয়েছে।

বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে পরীক্ষার্থীদের তাত্ত্বিক ধারাবাহিক (টিসি) ও ব্যবহারিক ধারাবাহিক (পিসি) নম্বর আগামী ১৫ জুন থেকে ২৫ জুনের মধ্যে এবং চূড়ান্ত ব্যবহারিক নম্বর ২৮ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে বোর্ডের অনলাইনে এন্ট্রি করতে হবে। অনলাইনে প্রেরিত এই সকল নম্বরের প্রিন্টকৃত হার্ডকপি আগামী ৯ জুলাইয়ের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।

উল্লেখ্য, তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ক্ষেত্রে উত্তীর্ণ মান হচ্ছে ৬০ শতাংশ। নির্ধারিত সময়ে নম্বর এন্ট্রিতে ব্যর্থ হলে এর দায়ভার বোর্ডের ওপর বর্তাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং কেন্দ্রে আসন বিন্যাস দূরত্ব বজায় রেখে করতে হবে। বোর্ড কর্তৃক প্রেরিত প্রশ্নপত্রে চূড়ান্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্র কোড ও নিবন্ধিত ফোন নম্বর ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/