• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

কেনো খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম ৪৭ বছরের মা

অনলাইন ডেস্ক / ১১৯ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে ও খালি পায়ে ম্যারাথনে দৌড়ে তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হয়েছেন ৪৭ বছর বয়সী এক নারী। ভারতের মহারাষ্ট্রের বিড জেলায় এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ শিরোনামে একটি ম্যারাথনের আয়োজন করা হয়।

প্রতিযোগিতাটি ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন। আর সবার মতোই সাধারণ শাড়ি পরে ও পায়ে চপ্পল পরে প্রতিযোগিতায় অংশ নেন আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই রণবীর।

দৌড় শুরুর কিছুদূর যেতেই বাধে বিপত্তি। অসমান রাস্তায় বারবার পা থেকে খুলে যাচ্ছিল তাঁর চপ্পল। গতি কমে যেতে দেখে কোনো দেরি না করে চপ্পল দুটি হাতে তুলে নেন তিনি। এরপর রুক্ষ ও পাথুরে রাস্তায় খালি পায়েই দৌড় শুরু করেন।

পায়ের নিচে তীক্ষ্ণ পাথর ও ব্যথার তোয়াক্কা না করে একের পর এক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেন রমাবাই।

৪৭ বছর বয়সী এই নারীর অদম্য মনোবল ও জয় দেখে উপস্থিত দর্শক এবং আয়োজকেরা আপ্লুত হয়ে পড়েন। প্রতিযোগিতায় জয়ী হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি পুরোটাই মেয়ের পড়াশোনার খরচে ব্যয় করবেন বলে জানান রমাবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/