• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

গুইমারায় কঠিন চীবর দান অনুষ্ঠানে সেনাবাহিনী, পাহাড়ে সম্প্রীতির অনন্য নজির

নিজস্ব প্রতিবেদক / ৫৭ Time View
প্রকাশকাল : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈকর্মা পাড়া চুলামনি আনন্দ বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত বার্ষিক শুভ দানোত্তর কঠিন চীবর দান-২০২৬ অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ অনুষ্ঠানে যোগ দেন সেনা কর্মকর্তারা।

বুধবার (১৮ নভেম্বর) বিহার প্রাঙ্গণে আয়োজিত এ ধর্মীয় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি।

অনুষ্ঠানে জোন কমান্ডার উপস্থিত বৌদ্ধ ধর্মীয় গুরু (ভান্তে), প্রধান অতিথি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্মীয় গুরুর প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক সম্প্রীতির নিদর্শন হিসেবে তাঁর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন জোন কমান্ডার।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি জনপদে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও ভালোবাসা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় স্থানীয় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সম্প্রীতিবর্ধক কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/