• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

গুইমারায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

প্রতিনিধি : / ২৮ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ির গুইমারায় প্রান্তিক খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে দক্ষতা বাড়ানো, রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতন করতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের বাটনাতলী আর্মি ক্যাম্প এ প্রশিক্ষণের আয়োজন করে।

দুর্গম বাটনাতলী ইউনিয়নের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি পশু-পাখির সাধারণ রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের সঠিক ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাটনাতলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আফিফ আবিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেন এবং বাটনাতলী ইউনিয়নের নাগরিক সমাজের প্রতিনিধিরা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পশু-পাখির প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসকারী অনেক পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। কিন্তু সঠিক পরিচর্যা, রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে তাঁদের প্রায়ই ক্ষতির মুখে পড়তে হয়। সেনাবাহিনীর এ প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পশু-পাখির রোগ ও মৃত্যুহার কমাতে এবং পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

আয়োজকেরা জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর স্বাবলম্বিতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। স্থানীয় মানুষের প্রয়োজন বিবেচনায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/