• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু’জন উপ-উপাচার্য নিয়োগ

অনলাইন ডেস্ক / ৫০ Time View
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপ-উপাচার্য প্রশাসন ও শিক্ষা পদে দুই শীর্ষস্থানীয় অধ্যাপক এবং নবপ্রতিষ্ঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ট্রেজারার পদে এক শিক্ষককে নিয়োগ দিয়েছে সরকার।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’ এর ধারা ১৩(১) অনুযায়ী জাবির গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সামসুল আলমকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই দিনে জারিকৃত অন্য এক প্রজ্ঞাপনে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬’ এর ১৪(১) ধারা অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের শর্তানুযায়ী, নবনিযুক্ত এই তিন কর্মকর্তা স্ব-স্ব পদে যোগদানের তারিখ হতে আগামী ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত বহাল থাকবেন। তারা বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তারা বিশ্ববিদ্যালয়েকে আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশসমূহ অবিলম্বে কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/