• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করবে যে দুই ফল

অনলাইন ডেস্ক / ১২৩ Time View
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

গ্রীষ্মকালে প্রখর রোদ এবং অতিবেগুনি রশ্মি শুধু ত্বকে ট্যানই তৈরি করে না, বরং ধীরে ধীরে ত্বকের গভীর স্তরে পৌঁছে ত্বকের ক্ষতি করতে পারে। তাই সেই ক্ষতির হাত থেকে বাঁচতে অনেকেই সানস্ক্রিন, ফেস জেল এবং নানা ধরনের স্কিনকেয়ার পণ্যের উপর নির্ভর করেন।

তবে বিশেষজ্ঞদের মতে, ত্বককে রোদ থেকে সুরক্ষিত রাখতে শুধু বাহ্যিক পরিচর্যাই যথেষ্ট নয়, সঠিক খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন কিছু ফল ও পুষ্টিকর খাবার রয়েছে, যা ভিতর থেকে ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে।

‘স্কিন ক্লক’ ও ত্বকের সুরক্ষা

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, সুষম খাবার শুধু শরীরকে সুস্থ রাখে না, ত্বকের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত জরুরি। বিশেষ করে সকালে খাওয়া কিছু ফল এবং নানা পুষ্টিগুণে ভরপুর খাবার, ত্বককে UV রশ্মিজনিত ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, আমাদের ত্বকেরও একটি নিজস্ব জৈবিক ঘড়ি বা ‘স্কিন ক্লক’ রয়েছে, যা দিনের বিভিন্ন সময়ে ত্বকের সুরক্ষা এবং ক্ষত মেরামতের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তাই সঠিক সময়ে সঠিক খাবার গ্রহণ করলে ত্বকের প্রতিরোধ ক্ষমতা আরও ভালো ভাবে কাজ করতে পারে।

ব্লুবেরি

ব্লুবেরি ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতি কমাতে সাহায্য করে। সূর্যের আলো ও দূষণের কারণে তৈরি ফ্রি র‍্যাডিক্যাল ত্বকের কোষের ক্ষতি করতে পারে। পাশাপাশি ব্লুবেরিতে থাকা ভিটামিন সি ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে সহায়তা করে।

তরমুজ

গরমের অন্যতম জনপ্রিয় ফল তরমুজও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। তরমুজে রয়েছে লাইকোপিন নামের একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা UVB রশ্মির ক্ষতিকর প্রভাব কিছুটা কমাতে সাহায্য করতে পারে। এছাড়া তরমুজে প্রচুর জলীয় উপাদান থাকায় এটি শরীর ও ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। সকালে তরমুজের রস বা তাজা তরমুজ খাওয়া ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়ক হতে পারে।

অন্যান্য উপকারী খাবার

বিশেষজ্ঞদের মতে, গ্রিন টি, গাজর, পালং শাক, আখরোট, চিয়া সিড এবং ফ্ল্যাক্স সিডও ত্বকের জন্য ভালো। এগুলোর মধ্যে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, বিটা-ক্যারোটিন ও পলিফেনল ত্বককে ভেতর থেকে শক্তিশালী করে এবং সূর্যের কারণে হওয়া ক্ষতি কমাতে সাহায্য করে। যদিও এই খাবারগুলো ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হলেও এগুলো কোনোভাবেই সানস্ক্রিনের বিকল্প নয়। বাইরে বের হলে অবশ্যই উপযুক্ত সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/