• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে বেশিরভাগ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

অনলাইন ডেস্ক / ১২ Time View
প্রকাশকাল : সোমবার, ৮ জুন, ২০২৬

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিভাগীয় ও জেলার প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-১ থেকে বেশিরভাগ পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

দিনভর নির্বাচন শান্তিপূর্ণ ও ঘটনাবিহীন ছিল। বিভাগীয় ও জেলা সমিতি বিভাগে প্রতিযোগিতা সীমিত ছিল। যেখানে বেশ কয়েকজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-১ নির্বাচনে খুলনা বিভাগে তিনজন প্রার্থী ছিলেন। সেখানে শান্তুনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন জয়ী হন।

বরিশাল বিভাগে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় একমাত্র পরিচালক হিসেবে জয় পান মিজানুর রহমান।

এর আগে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। চট্টগ্রাম বিভাগ থেকে দু’টি পরিচালক পদ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সমিতির মঈন উদ্দিন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/