• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু আজ

অনলাইন ডেস্ক / ১৭ Time View
প্রকাশকাল : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় আজ রবিবার শুরু হচ্ছে। প্রথম দিনে বিএনপি, জামায়াতসহ ১৫টি দলের সঙ্গে বসবে নিয়ন্ত্রক সংস্থাটি। গতকাল শনিবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, জামায়াত জোটের তিনটি দল মৌখিকভাবে রবিবারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। এক্ষেত্রে ১৫টি দলের সঙ্গে বসতে পারে ইসি। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মতবিনিময় অনুষ্ঠিত হবে। এর আগে তিনি জানিয়েছিলেন, ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিন দিন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ ১৯ দলকে আমন্ত্রণ জানানো হয়।

জানা গেছে, তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা রয়েছে ইসির। বর্তমানে নিবন্ধিত দল আছে ৫৯টি। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও বাইরে রাখা হয়েছে।

ইসির তথ্য বলছে, ৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। আর ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জনানো হয়েছে। তবে রবিবারের আয়োজনে যারা অংশ নিতে না পারবে তাদের জন্য পরবর্তীতে সুযোগ থাকছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/