• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

নিউ ইয়র্কে বসছে বাংলা ভাষা ও সাহিত্যের মিলনমেলা

অনলাইন ডেস্ক / ৯৮ Time View
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ‘৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬’ আগামী ২২ থেকে ২৫ মে নিউইয়র্কের কুইন্সে অবস্থিত Jamaica Performing Arts Center-এ অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতিমান লেখক, কবি, গবেষক, প্রকাশক ও সংস্কৃতি-অনুরাগীরা অংশগ্রহণ করবেন।

Muktadhara Foundation আয়োজিত এই বইমেলা ১৯৯২ সাল থেকে প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। আয়োজকরা জানিয়েছেন, এবারের বইমেলাকে আরও বিস্তৃত ও আন্তর্জাতিক পরিসরে উপস্থাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বইমেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. নজরুল ইসলাম। সহযোগী আহ্বায়ক হিসেবে রয়েছেন ড. ওবায়েদুল্লাহ মামুন এবং রাব্বানী ভূঁইয়া।

মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. জিয়াউদ্দিন আহমেদ। এছাড়া মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিত সাহা বইমেলার সার্বিক সমন্বয়, আন্তর্জাতিক যোগাযোগ, প্রকাশনা কার্যক্রম এবং সাংগঠনিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলাকে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির অন্যতম বৃহৎ মিলনমেলায় পরিণত করতে নেতৃত্ব দিয়ে আসছেন।

বইমেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন অধ্যাপক ড. রওনক জাহান এবং ফরিদুর রেজা সাগর। বিশেষ অতিথি হিসেবে থাকছেন ভারতের বিশিষ্ট কবি সুবোধ সরকার, লেখক ফারুক মঈনউদ্দীন, গবেষক দীপেন ভট্টাচার্য এবং জনপ্রিয় ঔপন্যাসিক সাদাত হোসাইন।

এছাড়া আমন্ত্রিত লেখকদের মধ্যে রয়েছেন ড. আবদুন নূর, গৌতম দত্ত, কৌশিক সেন, অধ্যাপক বিরূপাক্ষ পাল, অধ্যাপক সৌরভ সিকদার, রুমা মোদক, জাফর আহমদ রাশেদ, মোকাররম হোসেন, অধ্যাপক শামীম রেজা, রুদ্র শংকর, ফারুক আহমেদ, আশিক মুস্তাফা এবং পারমিতা হিম। সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন।

চার দিনব্যাপী এ আয়োজনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, লেখক-পাঠক আড্ডা, শিশু-কিশোর অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং আন্তর্জাতিক সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাগুলোর অংশগ্রহণে বইমেলা প্রাঙ্গণ হয়ে উঠবে বাংলা ভাষা ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা।

এবারের বইমেলায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই প্রখ্যাত ব্যক্তিত্ব শামসুদ্দীন আবুল কালাম এবং মহাশ্বেতা দেবী-কে বিশেষভাবে স্মরণ করা হবে। আয়োজকরা জানিয়েছেন, জন্মশতবর্ষে তাঁদের সাহিত্য ও সমাজচিন্তার অবদান নিয়ে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

মেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও যুক্তরাষ্ট্রের প্রায় ২৫টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। অন্ প্রকাশ, প্রথমা প্রকাশন, সময় প্রকাশন, পাঞ্জেরী, অনিন্দ্য প্রকাশ, বাংলা প্রকাশ, কবি প্রকাশনী, বাতিঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন ও জনপ্রিয় বই পাঠকদের জন্য প্রদর্শিত হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুধু একটি বই বিক্রির আয়োজন নয়; এটি বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/