• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি / ৭৪ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে সাংবাদিকদের সংগঠন উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬) সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের কাছে দায়িত্ব তুলে দেওয়া হয়। এর আগে দীর্ঘদিন সংগঠনটির কার্যক্রমে স্থবিরতা থাকায় নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গত ১২ জুন মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিচালনা পরিষদের অনুমোদনক্রমে এবং পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ এবং ১০ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ নিয়ে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলা বাজার পত্রিকার উলিপুর প্রতিনিধি মমিনুল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক প্রথম খবরের কুড়িগ্রাম প্রতিনিধি মো. রুহুল আমিন রুকু। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. সাখাওয়াত হোসাইন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বায়ান্নর আলোর প্রতিনিধি মো. আব্দুল মান্নান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নতুন দিনের প্রতিনিধি শাহিনুল ইসলাম।

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক আবু রায়হান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক ওবায়দুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. লিটন হাসান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খাইরুল আলম, প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক লতিফুল রহমান নয়ন ফারাজী, কোষাধ্যক্ষ শ্রী প্রতীক কুমার এবং ক্রীড়া সম্পাদক ফজলুল হক রাজু।

কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন স্বপন কুমার সাহা, মাইনুল ইসলাম ও আল মামুন।

সাধারণ পরিষদের সদস্য হিসেবে রয়েছেন আল ইমরান, মোস্তফা কামাল, ফেরদৌস আলম, হাসিবুর রহমান, আরিফুল হাসান এবং রাকিবুল ইসলাম রুজেল।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় উলিপুর রিপোর্টার্স ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যরা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এ সময় পরিচালনা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানানো হয়।

পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক সাখাওয়াত হোসাইন বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উলিপুর রিপোর্টার্স ইউনিটি আরও গতিশীল, শক্তিশালী ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/