• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :

কালারমারছড়া সাধারণ ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধি / ১১২ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক ও শিক্ষাভিত্তিক সংগঠন ‘কালারমারছড়া সাধারণ ছাত্র ফোরাম’-এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা বিস্তার, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে।

গত ১৭ জুন অনুষ্ঠিত সংগঠনের এক অনলাইন সভায় নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে চকরিয়া শাহারবীলের শিক্ষার্থী হাসান আল বান্নাকে আহ্বায়ক এবং মাদারীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী আল শাহরিয়ার মোহাম্মদ তানভীরকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, কালারমারছড়া ইউনিয়নের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসমাজের অধিকার সংরক্ষণ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং সমাজ উন্নয়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি উচ্চশিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, সামাজিক মূল্যবোধ তৈরি এবং তরুণদের নেতৃত্বের সক্ষমতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচির মধ্যে রয়েছে সামাজিক সেবামূলক কার্যক্রম, খেলাধুলা ও টুর্নামেন্ট আয়োজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণের পর সকল শিক্ষার্থীকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, একটি সংগঠনের শক্তি আসে সম্মিলিত উদ্যোগ ও অংশগ্রহণ থেকে। শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি কার্যকর ও আদর্শ ছাত্র সংগঠন গড়ে তোলাই তাদের লক্ষ্য।

আহ্বায়ক হাসান আল বান্না ও সদস্য সচিব আল শাহরিয়ার মোহাম্মদ তানভীর সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি করতে তারা একসঙ্গে কাজ করবেন। তারা বলেন, “ব্যক্তির চেয়ে সংগঠন বড়” এই নীতিকে সামনে রেখে ঐক্য, দায়িত্ববোধ ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা হবে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আকিল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক হিসেবে আহসান হাবিব যায়েদ, আসাদুজ্জামান সিফাত ও রেজাউল করিম দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে নিয়াজ উদ্দিন দিনার এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে কাইমুন সবুজ, রিয়াদ খান ও যায়েদ দায়িত্ব পালন করবেন।

এছাড়া আরও পাঁচজনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/