সাতক্ষীরায় প্রতিবন্ধী ও অসহায়দের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি
সাতক্ষীরা প্রতিনিধি
/ ১৫৫
Time View
প্রকাশকাল :
শনিবার, ২০ জুন, ২০২৬
Share
“সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) ও অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে ‘প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’।
শনিবার (২০ জুন) সাতক্ষীরা শহরের লেকভিউ তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টের পদ্মা হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক উদ্যোগের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, অন্যের কল্যাণে কাজের মধ্য দিয়েই মানুষের জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায়।
আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু জাহিদ ডাবলু। এছাড়া বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আতিকুজ্জামান সাহেদ, উপদেষ্টা এস এম মহাসিন আলম, শফিকুল আলম (বাবু), কোষাধ্যক্ষ বাইজিদ হাসানসহ অন্যরা।
অনুষ্ঠানে সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থী ও সুবর্ণ নাগরিকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।