• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

তাড়াশ পৌরসভার জনগুরুত্বপূর্ণ রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

আরিফুল ইসলাম চিশতী, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৫৮ Time View
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার একটি জনগুরুত্বপূর্ণ ও বহুল কাঙ্ক্ষিত সড়কের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে তাড়াশ পৌর বাজারে প্রবেশের প্রধান সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাড়াশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলী, পৌরসভার সচিব তায়েব আলী, প্রকৌশলী মুকুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাড়াশ পৌর বাজারে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। ফলে ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

পৌরবাসীর দীর্ঘদিনের দাবি এবং জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে পৌর কর্তৃপক্ষ সড়কটি পাকাকরণের উদ্যোগ গ্রহণ করে। ৭১ মিটার দৈর্ঘ্যের এ সড়কের নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৩৫ হাজার ৪৮১ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন বলেন, সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে তাড়াশ পৌর বাজারের ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল হবে। পাশাপাশি প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/