• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

পরশুরামে অ্যাম্বুলেন্সে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার, আটক ২

ফেনী প্রতিনিধি / ২৩৬ Time View
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬

ফেনীর পরশুরাম উপজেলায় একটি অ্যাম্বুলেন্সে করে পাচারকালে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম মডেল থানার এসআই নাছির উদ্দিন ও এএসআই রাজীব বৈরাগীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া এলাকায় আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাছিম কলেজের সামনে পরশুরাম-ফেনী সড়কে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় অ্যাম্বুলেন্সে থাকা ছোট-বড় আটটি কার্টন থেকে ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন (৫১) ও মিনহাজুর রহমান ওরফে অমি (২১) নামে দুইজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পরশুরাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত হুইস্কি ও পাচারকাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

পরশুরাম মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক পাচার প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/