• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যালয় সংস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করল সিন্দুকছড়ি জোন

মো. সালাউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি / ১৩২ Time View
প্রকাশকাল : রবিবার, ২১ জুন, ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড, গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোন।

এই উদ্যোগের অংশ হিসেবে উপজেলার দক্ষিণ হাফছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা বিদ্যালয় ভবনটি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে পুনঃসংস্কার করা হয়। শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশে পাঠদানের সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে নতুন একটি বারান্দাও।

এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও উন্নত ও উপযোগী পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয় সংস্কার ও শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি। তিনি নবনির্মিত স্থাপনার উদ্বোধন করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা অর্জন এবং দেশ গঠনে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাই জাতির উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং সিন্দুকছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/