• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২,২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম / ১৫২ Time View
প্রকাশকাল : বুধবার, ১ জুলাই, ২০২৬

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ ৯৭৫ কোটি টাকা উন্নয়ন অনুদান খাতে আয় এবং উন্নয়ন ব্যয়ে ৮২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা পৌনে ১টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। একই অনুষ্ঠানে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। এর আগে গত অর্থবছরে ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল।

নিজের মেয়াদকালের দ্বিতীয় বাজেট উপস্থাপন করে মেয়র বলেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তোলার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, বাসযোগ্য এবং নান্দনিক পর্যটন নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে আয়ের খাতগুলোর মধ্যে সর্বোচ্চ ৯৭৫ কোটি টাকা উন্নয়ন অনুদান হিসেবে ধরা হয়েছে। এছাড়া হোল্ডিং কর ও অভিকর থেকে ৪২৬ কোটি টাকা এবং বকেয়া কর আদায় থেকে ১৯৭ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ব্যয়ের খাতে উন্নয়ন কার্যক্রমের জন্য সর্বোচ্চ ৮২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বেতন-ভাতা ও পারিশ্রমিক বাবদ ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করাই তাঁর অন্যতম লক্ষ্য। তিনি জানান, অতীতে অযৌক্তিকভাবে নির্ধারণ করা গৃহকর নিয়মিত রিভিউ বোর্ডের মাধ্যমে যাচাই-বাছাই করে যৌক্তিকভাবে নির্ধারণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর ছাড়ের সুযোগ নেই। বন্দর, রেলওয়ে, ৩৬টি কনটেইনার টার্মিনাল, অয়েল কোম্পানিসহ বড় শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট সংস্থাগুলোকে তাদের প্রাপ্য রাজস্ব পরিশোধ করতে হবে। কারণ রাজস্ব আদায়ের সঙ্গে নগর উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন সরাসরি সম্পর্কিত।

বাজেট ঘোষণার অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা, ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নতুন সাংগঠনিক কাঠামো প্রণয়ন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে ডিজিটালাইজেশন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/