ভোলা জেলার ১০ নম্বর ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ব্যবসায়ী ও সমাজসেবক খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টায় নগরীর হালিশহর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের শামিমা আরা কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এতে চট্টগ্রামে বসবাসরত ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রবীণ ব্যক্তি শানু মাঝির সভাপতিত্বে এবং যুবনেতা রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মো. মনির, মো. মাসুদ, মো. রাশেদ, মো. কামাল, আলাউদ্দিন ডাক্তারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা খোকন গাজীর সততা, জনসম্পৃক্ততা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের কথা তুলে ধরে আগামী স্থানীয় সরকার নির্বাচনে তাকে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিতরা নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে খোকন গাজীর পরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে তিনি এলাকার উন্নয়ন, জনসেবা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তার বক্তব্যের পর উপস্থিতরা করতালির মাধ্যমে সমর্থন জানান।
সভায় আয়োজকদের দাবি, ভিন্ন জেলায় অবস্থান করেও ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খোকন গাজীর প্রতি এলাকাবাসীর সমর্থন ও আস্থার প্রতিফলন।
https://slotbet.online/