দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নম্বর মহনপুর ইউনিয়নের নাপিতপাড়া (সেনপাড়া) হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
রোববার (৫ জুলাই) রাতে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত ভক্তবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক এবং আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।
এ সময় এমপির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নম্বর সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান চৌধুরী শাহিন, মহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত।
https://slotbet.online/