• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

নাক্রাইপাড়ায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ, সোলার প্যানেল স্থাপন করল সেনাবাহিনী

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি / ৫৮ Time View
প্রকাশকাল : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে নাক্রাইপাড়া এলাকায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ, দুটি ফুটবল ও এক সেট গোলপোস্টের নেট বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের রাতে আলোর সুবিধা নিশ্চিত করতে নাক্রাইপাড়ায় একটি সোলার প্যানেল স্থাপন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগে স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী, শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও জননিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে বেসামরিক-সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/