• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারবে না: রাশেদ খাঁন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী ফ্যাসিস্টের বিষদাঁত ভেঙে দেবে গণতন্ত্রকামী জনগণ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী দুনিয়ায় সংকীর্ণ জীবন, কিয়ামতে অন্ধত্ব; কাদের জন্য এই সতর্কবার্তা?

প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, ঘটনা কী

অনলাইন ডেস্ক / ৫৭ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কুমিল্লার তিতাসের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন ও তার এক সঙ্গিনীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছে সমালোচনা। শিক্ষার্থীদের এমন একটি অনুষ্ঠানে তাদের অতিথি হিসেবে উপস্থাপন করায় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাসহ অনেকে।

তবে আয়োজকদের দাবি, তারা ওই দুজনকে আমন্ত্রণ জানাননি। বিষয়টি জানার পর তাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালুয়াকান্দি গ্রামের প্রবাসীদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা পদক বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের দাতা সদস্য ও সিঙ্গাপুরপ্রবাসী মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।

অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন ও তার এক সঙ্গিনীর উপস্থিতির ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। বিশেষ করে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

সৈয়দ আনোয়ার নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়, ‘শিক্ষার্থীদের সংবর্ধনায় টিকটকার বিতর্কিত অতিথি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী বার্তা?’ পোস্টে তিনি লেখেন, বিদ্যালয়ের অনুষ্ঠান শিক্ষার্থীদের কাছে শুধু আনন্দ বা পুরস্কার গ্রহণের উপলক্ষ নয়; বরং ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পাওয়ারও একটি আয়োজন। এ ধরনের অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, তার প্রভাব শিক্ষার্থীদের চিন্তাভাবনা ও মানসিকতায় পড়তে পারে।

তিনি আরও প্রশ্ন তোলেন, শিক্ষার্থীদের সামনে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত ব্যক্তিদের সম্মানিত অতিথি হিসেবে উপস্থাপন করলে তারা কী বার্তা পাবে এবং ভবিষ্যতে কাদের অনুসরণ করবে।

ইয়াসিন নামের আরেক ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে টিকটকার মামুন ও তার সঙ্গিনীকে অনুষ্ঠানের মঞ্চে অতিথি হিসেবে রাখার সমালোচনা করেন। তার ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে আদর্শ ও নৈতিকতাসম্পন্ন ব্যক্তিদের সামনে তুলে ধরা উচিত। সুস্থ সংস্কৃতি ও নৈতিকতার চর্চার পরিবর্তে সস্তা জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া ঠিক নয়।

এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি মো. আক্তার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন বলেন, টিকটকার মামুন বা তার সঙ্গিনীকে তারা চেনেন না। তাদের আমন্ত্রণও জানানো হয়নি। তারা অনুষ্ঠানের অতিথিও ছিলেন না। বিষয়টি জানার পরপরই তাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

আপনারা আমন্ত্রণ না জানালে তারা অনুষ্ঠানে কীভাবে এলেন— এমন প্রশ্নের জবাবে সভাপতি আক্তার হোসেন বলেন, মোশাররফ নামে তাদের একজন পরিচিত ব্যক্তি সৌদি আরবে থাকেন। হয়তো তিনিই তাদের পাঠিয়েছেন।

অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাজেদুল ইসলাম মন্টু ও বিশেষ অতিথি তন্ময় হাসান কাজল বলেন, তারা প্রথমে টিকটকার মামুনকে চিনতে পারেননি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওই দুজন মঞ্চে এলে তারা তাদের পরিচয় জানতে চান। তখন একজন তাদের টিকটকার মামুন ও তার সঙ্গিনী হিসেবে পরিচয় করিয়ে দেন। বিষয়টি জানার পরপরই তাদের মঞ্চ থেকে নামিয়ে দিতে বলা হয় এবং তারা মঞ্চ ছেড়ে চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/