শরীয়তপুরের নড়িয়ায় গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গাঁজা সেবনের জন্য টাকা দাবি করে বিপাকে পড়েছেন এক নেশাগ্রস্ত যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলা পরিষদ চত্বরে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বাবলু বেপারী। তিনি নড়িয়া পৌরসভার শুভগ্রাম এলাকার নান্নু বেপারীর ছেলে।
বুধবার (২৪ জুন) রাতে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপজেলা পরিষদ চত্বরে পরিদর্শনে বের হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান। এ সময় বাবলু বেপারী নেশাগ্রস্ত অবস্থায় তার কাছে গিয়ে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনওর সামনে উপস্থিত হয়ে ওই যুবক অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন। তার আচরণে উপস্থিত লোকজন বিস্মিত হয়ে পড়েন। পরিস্থিতি ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠলে প্রশাসনের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন। পরে ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় বাবলু বেপারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, “নেশাগ্রস্ত অবস্থায় এক ব্যক্তি আমার কাছে এসে গাঁজা সেবনের জন্য টাকা দাবি করেন এবং অসংলগ্ন আচরণ করতে থাকেন।,, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাদকাসক্তি সমাজের জন্য একটি বড় সমস্যা। মাদকের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদকসংক্রান্ত অপরাধ এবং জনশৃঙ্খলা ভঙ্গের ঘটনায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। জনশৃঙ্খলা বিনষ্ট, মাদক সেবন কিংবা মাদকসংক্রান্ত যেকোনো অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের মতে, একজন সরকারি কর্মকর্তার কাছে প্রকাশ্যে গাঁজা সেবনের জন্য টাকা দাবি করার ঘটনা অত্যন্ত অস্বাভাবিক এবং উদ্বেগজনক। তারা মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন ও সচেতনতা কার্যক্রম জোরদারেরও দাবি জানিয়েছেন।
https://slotbet.online/