• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২.৮০ কোটি টাকার ভুয়া বিলের দাবি বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্ত চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন দেখতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদল অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র!

উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি / ৫৬ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিনের যানজট, সড়ক দুর্ঘটনার ঝুঁকি ও জনদুর্ভোগ নিরসনে অনুমোদিত উলিপুর বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় উলিপুর শহরের বড় পুকুরপাড় মোড়ে উলিপুর মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, উপজেলা শহর হওয়ায় প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কাজে উলিপুর শহরে আসেন। কিন্তু শহরের প্রধান সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাজার এলাকা, বাসস্ট্যান্ড, বড় পুকুরপাড় ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সকাল-বিকেলে তীব্র যানজট দেখা দেয়।

তারা বলেন, বাস, ট্রাক, পিকআপ, অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের চাপের কারণে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এতে শিক্ষার্থী, রোগী, নারী, শিশু ও বয়স্ক মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।

মানববন্ধনে অংশ নেওয়া রাজনৈতিক নেতারা বলেন, উলিপুর বাইপাস সড়ক কোনো দলীয় দাবি নয়, এটি পুরো উলিপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। জনস্বার্থে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে এ প্রকল্প বাস্তবায়নে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, বাইপাস সড়ক নির্মাণ হলে শহরের ভেতর দিয়ে ভারী ও দূরপাল্লার যানবাহনের চলাচল কমবে। ফলে যানজট হ্রাসের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব পড়বে।

পরিবহন শ্রমিকরা জানান, যানজটের কারণে প্রতিদিন তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং নির্ধারিত সময়ে যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ব্যবসায়ীরা বলেন, যানজটের কারণে বাজার এলাকায় ক্রেতাদের চলাচল ব্যাহত হয় এবং ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে।

মানববন্ধন থেকে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দ্রুত ভূমি অধিগ্রহণ, প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত ও নির্মাণকাজ শুরুর দাবি জানানো হয়। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/